শিবগঞ্জে ইসলামী ব্যাংকের এজেন্ট কেন্দ্রের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) :
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শিবগঞ্জ শাখার অধীনে মনাকষায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয় হয়েছে। সোমবার সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজার সংলগ্ন সাফায়াত মার্কেটের দ্বিতলায় এজেন্ট কেন্দ্র উদ্বোধনী সভায় প্রধান অতিথি ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শিবগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আব্দুল মতিন শেখ।
মনাকষা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শিবগঞ্জ শাখার ব্যাংক কর্মকর্তা জাওয়ারুল ইসলামের সঞ্চালনায় ব্যক্তব্য রাখেন, স্থানীয় বীর মুক্তিযোদ্ধা মো. মোসাহাক আলী, ছত্রাজিতপুর ফাযিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. আলমগীর হোসেন, ইসলামী ব্যাংক লিমিটেড শিবগঞ্জ শাখার এজেন্ট ব্যাংকিং ডিলিং অফিসার মো. আব্দুল করিম, ডা. জাকির আহমদ মুকুল প্রমূখ।
আলোচনা শেষে পিতা কেটে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড শিবগঞ্জ শাখার অধীনে মনাকষায় এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code