ফেনসিডিলসহ মোটর সাইকেল আটক

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

ধামইরহাট (নওগাঁ):
নওগাঁর ধামইরহাটে ফেনসিডিলসহ দুটি মোটর সাইকেল করেছে বিজিবি। জানা গেছে, গত শুক্রবার সন্ধা ৭টার দিকে উপজেলার চকিলাম বিওপির টহল কমান্ডার নায়েক মো.শফিউদ্দিন এর নেতৃত্বে বিজিবি সদস্যরা আলতাদিঘী নামকস্থানে অভিযান চালায়। অভিযানে ৪ বোতল ফেনসিডিলসহ মালিকবিহীন অবস্থায় ১২৫ সিসি গ্লামার এবং ১০০ সিসি হিরো মোটর সাইকেল আটক করে। যার সিজার মূল্য প্রায় ২ লক্ষ ৪৬ হাজার ৬শত টাকা। ১৪ বিজিবি পতœীতলার অধিনায়ক লে.কর্ণেল এস এম নাদিম আরেফিন সুমন, পিএসসি, জি বলেন, আসামীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল রেখে পালিয়ে গেছে। এব্যাপারে বিজিবির পক্ষ থেকে ধামইরহাট থানায় একটি জিডি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code