ইউক্রেন নিয়ে উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্মত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ইউক্রেন ইস্যুতে উত্তেজনা হ্রাসে যুক্তরাষ্ট্র ও রাশিয়া সম্মত হয়েছে।

Manual2 Ad Code

গত শুক্রবার (২১ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় কূটনৈতিক পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয় দুই দেশ। বৈঠকে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে, নিরাপত্তা ইস্যুতে রাশিয়া যে দাবিগুলো উত্থাপন করেছে সেগুলো লিখিতভাবে দেয়া হবে।

জেনেভার বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উপস্থিত ছিলেন। ইউক্রেনে রাশিয়ার হামলার মুখে অনুষ্ঠিত হয় এ বৈঠক। বৈঠকে ল্যাভরভ সাফ জানিয়ে দিয়েছেন, নিরাপত্তা সংক্রান্ত দাবিগুলো পূরণ না করলে চড়া মূল্য দিতে হবে যুক্তরাষ্ট্রকে।

Manual6 Ad Code

কিছুদিন আগে ইউক্রেন সীমান্তে লাখো সেনা মোতায়েন করেছে রাশিয়া। তবে ইউক্রেনে হামলা চালানোর আশঙ্কা উড়িয়ে দিয়েছে দেশটি। যদিও বৈঠকে ইউক্রেন ন্যাটোতে যুক্ত হবে না, এ নিশ্চয়তাসহ নিরাপত্তা সংক্রান্ত বেশ কয়েকটি দাবি জানিয়েছে রাশিয়া।

বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, বড় কোনো অগ্রগতি প্রত্যাশিত ছিল না। তবে তিনি বিশ্বাস করেন, দু’পক্ষের যে অবস্থান ও উদ্বেগ রয়েছে, তা সমঝোতায় ‘স্পষ্ট হয়েছে’।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code