ইউক্রেন যুদ্ধ: গুরুত্বপূর্ণ কমান্ডারকে ফেরাচ্ছে রাশিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে রুশ বাহিনীর এক সাবেক কমান্ডারকে আবারও দায়িত্বে ফিরিয়ে আনছে রাশিয়া। ইউক্রেন নিয়ে রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই সিদ্ধান্ত নিচ্ছে ক্রেমলিন। ইউক্রেন নিয়ে নতুন এক পর্যালোচনায় এই দাবি করেছে ব্রিটেন। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।

রুশ সেনাবাহিনীর প্যারাট্রুপার শাখা ভিডিভির প্রধান কর্নেল জেনারেল মিখাইল তেপলিনস্কি। ২০২৩ সালের জানুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযানের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। ওই সময় পশ্চিমা বিশ্লেষকরা বিষয়টি উল্লেখ করেছিলেন।

Manual7 Ad Code

ব্রিটিশ সামরিক গোয়েন্দা সংস্থা রবিবার এক আপডেটে জানিয়েছে, ক্রেমলিন কর্তৃক পুরস্কার পাওয়া তেপলিনস্কি সম্ভবত ইউক্রেনে গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরছেন। ২০২২ সালের জুন থেকে ইউক্রেনে কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি।

Manual2 Ad Code

ব্রিটিশ সরকার বলেছে, তেপলিনস্কির সাম্প্রতিক জটিলতাপূর্ণ কর্মজীবন ইঙ্গিত দিচ্ছে রাশিয়ার জেনারেল স্টাফের ভেতরে ইউক্রেনে রুশ সেনাবাহিনীর সামরিক দৃষ্টিভঙ্গি নিয়ে বিরোধ।

Manual4 Ad Code

জানুয়ারিতে তাকে দায়িত্ব থেকে অপসারণের সময় পশ্চিমা বিশ্লেষকরা এটিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ‘ফাটল’ হিসেবে উল্লেখ করেছিলেন। মার্কিন থিংক ট্যাংক ইন্সটিটিউট অব দ্য ওয়ার ২১ জানুয়ারিতে বলেছিল, তেপলিনস্কিকে ভিডিভি কমান্ডারের দায়িত্ব থেকে অপসারণ লে. জেনারেল ওলেগ মাকারেভিখের অবস্থানের পক্ষে গিয়েছিল। যারা জেনারেল ভ্যালেরি গেরাসিমভের পক্ষে ওকালতি করছিলেনও তাদের স্বার্থের পক্ষেও যায় এই অপসারণ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code