ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:

গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) আইন-২০১৮-এর ৩০ ও ৩১ ধারা মেনে চলার গণবিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

Manual7 Ad Code

বুধবার দুপুরে জিএমপি কমিশনার ড. মো. নাজমুল করিম খান প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ জারি করেন। বুধবার ভোররাতে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও সাদপন্থিদের সংঘর্ষের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের শতাধিক মুসল্লি।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় দুই বা ততধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা, জমায়েত এবং কোনও মিছিল, সমাবেশ করতে পারবে না। কোনও অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্য বা এ জাতীয় কোনও পদার্থ বহন করা যাবে না। কোনও লাউডস্পিকার বা এ জাতীয় কোনও যন্ত্র দ্বারা উচ্চস্বরে শব্দ করা যাবে না । আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এই গণবিজ্ঞপ্তি জারি করে জিএমপি।

Manual6 Ad Code

জিএমপির উপকমিশনার (ডিসি-টঙ্গী জোন) এন এম নাসিরুদ্দিন বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইজতেমা মাঠ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code