ইট অর হিট পরিস্থিতিতে ইউরোপীয়রা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কাপড় ইস্ত্রি হবে না, ওভেনের ব্যবহার সীমিত এবং কর্মস্থলে গোসল– এভাবেই ইউরোপীয়রা বিদ্যুতের ব্যবহার কমানোর চেষ্টা করছেন। কিন্তু তবু বিদ্যুতের বিল বেড়েই চলেছে। তথ্য জানাচ্ছে, গ্যাস ও বিদ্যুতের পাইকারি মূল্য বৃদ্ধির ফলে ইউরোপের কোটি মানুষ তাদের আয়ের রেকর্ড পরিমাণ বিদ্যুতের পেছনে ব্যয় করছেন। ইংল্যান্ডের পূর্বাঞ্চলে গ্রিমসি শহরে ফিলিপ কিটলি নিজের বাড়িতে শীতল করার ফ্যান চালু করেন না। যদিও এই গ্রীষ্মের পুরো ব্রিটেনজুড়ে রেকর্ড মাত্রায় তাপদাহ দেখা দিয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখিয়ে দিচ্ছে যে, আসলে তিনি এই ব্যয় করতে সমর্থ নন। কিটলি বলেন, জীবনযাত্রার ব্যয় বেড়েছে এবং এরপরও প্রত্যাশা করা হচ্ছে সংকটের আগে যে অর্থ দেওয়া হতো তা দিয়ে মানুষ বেঁচে থাকবে। আমি উষ্ণতা বজায় রাখা কিংবা খাবার খাওয়া, এই দুটির যে কোনও একটি করতে পারছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code