ইতালিতে ব্রেসিয়া বিএনপির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন,বিএনপির নেতাকর্মীদের মিলন মেলায় পরিণত

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালিতে ব্রেসিয়া বিএনপির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল দলীয় মিলন মেলায় পরিণত হয়।
ইতালি কেন্দ্রীয় বিএনপির সহ সভাপতি ও ব্রেসিয়া বিএনপির সভাপতি হালিম খান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহসিন মোহাম্মদ বিপ্লব ও সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক ,সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন ,সহ সভাপতি সাজ্জাদুল কবির ,সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ তৌহিদ,যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন , ইতালি বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহীন গোরাফি ,সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন , যুবদলের সভাপতি জাকির হোসেন গনি সহ বিভিন্ন প্রভিন্স বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টাবৃন্দ।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইডেন কলেজের সাবেক আহ্বায়ক , ইতালি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয় ফাহিমা আক্তার মুকুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রেসিয়া বিএনপির উপদেষ্টা আরিফ হোসেন,শামসুউদ্দিন ,গাজী লিটন,সিনিয়র সহ সভাপতি মামুন আল কবির ,সহ সভাপতি আবুল খায়ের চকিদার,দেলোয়ার হোসেন , লিটু শিবলী, আবু সালেহ পালোয়ান,টুটুল ,সিনিয়র সহ সাধারণ সম্পাদক সুমন হাওলাদার , সহ সাধারণ সম্পাদক শিমুল পারভেজ ,কামরুজ্জামান ,আরিয়ান আহমেদ রাজীব ,লিয়াকত আলী লিপু ,সহ সাংগঠনিক সুজন আহমেদ,নাজিম উদ্দিন,আন্তর্জাতিক সম্পাদক জুয়েল আহমেদ,প্রচার সম্পাদক সাব্বির আহমেদ,দপ্তর সম্পাদক আলমাস মিয়া,শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো তুহিন ,সম্মানিত সদস্য হাসান আনসারী সবুজ, মনির হোসেন ,আলমগীর হোসেন,মো আবুল প্রমুখ।
অনুষ্ঠান উপস্থিত ছিলেন বোলজানো বিএনপির প্রধান উপদেষ্টা দেলোয়ার হোসেন দয়াল ,বোলজানো বিএনপির সভাপতি শাহীনুজ্জামান শাহীন ,সহ সভাপতি মুস্তাফিজুর রহমান,মিলান বিএনপির সভাপতি হোসাইন মোহাম্মদ মনির ,সাধারণ সম্পাদক সর্দার আসাদুজ্জামান রিপন , সহ সভাপতি উসমান খান ,সর্দার মামুন ,যুগ্ম সম্পাদক মীর হোসেন বিপ্লব ,প্রচার সম্পাদক রুহুল সান ,বেরগামো বিএনপির সভাপতি জামাল কবির ,ভিসেন্সা বিএনপির সভাপতি আজিজুর রহমান ,সাধারণ সম্পাদক ফিরোজ খন্দকার ,পালেরমো বিএনপির সভাপতি লিটন মুল্লা,,তোরিনো বিএনপির সভাপতি শাহজাহান মনির ,সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক ,ভেনিস বিএনপির প্রধান উপদেষ্টা শামীম দেওয়ান ,সাধারণ সম্পাদক শমসের আকবর পলাশ ,
অনুষ্ঠানে আগত অতিথিদের কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন ব্রেসিয়া বিএনপির নেতাকর্মীরা ছাড়াও ইতালির বিভিন্ন প্রভিন্স বিএনপির নেতৃবৃন্দ । দুপুরের আপ্পায়ন শেষে অভিষেক স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও ইতালির মিলান ,বেরগামো ,বোলোনিয়া ,ভেনিস ,ভিসেন্সা ,বোলজানো ,তোরিনো ,পালেরমো বিএনপির নেতৃবৃন্দ নতুন কমিটির সফলতা কামনা করেন।
আলোচনা সভা শেষে নতুন কমিটির সকলকে পরিচয় করিয়ে দেওয়া হয়। পরিশেষে সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি গঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code