ইতালীতে ন্যাশনাল কাফ অপারেটরদের সার্টিফিকেট বিতরন অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মিনহাজ হোসেন ইতালী থেকেঃ  ন্যাশনাল কাফ প্রবাসীদের সপ্নপূরণে ও আইনি সহযোগিতায় বাংলাদেশীদের বিভিন্ন ধরনের সরকারী সুযোগ সুবিধা দিতে দক্ষ কাফ অপারেটর তৈরিতে দিনে দিনে ধাপে ধাপে কোর্স সম্পন্ন করে যাচ্ছে।

Manual6 Ad Code

২০২০ এর আগষ্টে শুরু হওয়া কাফ অপারেটর ট্রেনিং এর মাধ্যমে ইতিমধ্যে ৩০জনেরও বেশী নিজের কাফ সার্ভিস শুরু করেছেন। ন্যাশনাল কাফের ব্রান্ডিংএ বিভিন্ন শহরে কাফ সার্ভিস চালু করেছেন ১৮ জন। আর অপারেটর হিসেবে কাফ অপারেটর অফিসিয়াল সীকৃতি লাভ করেছেন ৮৫ জন। এখনো নিয়মিত অনলাইন ট্রেনিংএ অংশগ্রহন করে যাচ্ছেন শতাধিক অংশগ্রনকারী।

Manual8 Ad Code

এই অর্জনকে স্মরনীয় রাখতে ন্যাশনাল কাফ সম্প্রতি রোমে একটি কাফ সার্টিফিকেট বিতরনের সীমিত অনুষ্ঠানের আয়োজন করেছে। লকডাউন এবং কোভিডের কারনে সীমিত সংখ্যক অংশগ্রহনকারীগন অনুষ্ঠানে অংশগ্রহনের সুযোগ পান। অনুষ্ঠানে সকলের মধ্যে সার্টিফিকেট বিতরন করেন ন্যাশনাল কাফ কোর্সের অফিসিয়াল পার্টনার সিজিএন এর প্রধান ফাব্রিজিও কনজো। অনুষ্ঠানে ন্যাশনাল কাফের চেয়ার‌ম্যান মোস্তাফিজুর রহমান সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আমাদের মাধ্যমে কোর্স করে অনেকেই এখন স্বাবলম্বী সেইসাথে প্রবাসীরাও অনেক সহজে কাফ সার্ভিস পাচ্ছেন। ন্যাশনাল কাফের পরিচালক এ কে জামান জানান এখান থেকে ন্যাশনাল কাফ অফিসিয়াল ষ্পীড সার্ভিস দিতে বিভিন্ন শহরে কার্যক্রম শুরু করবে বলে জানান। এর মাধ্যমে প্রবাসীগন বিভিন্ন স্মার্ট পয়েন্টে সরাসরি ষ্পীড আইডি চালু করতে পারবেন।উল্লেখ্য ন্যাশনাল কাফ বর্তমানে ইতালীর বিভিন্ন শহরে মোট ১৫টি শাখার মাধ্যমে প্রবাসীদের সেবা দিয়ে যাচ্ছে। শীগ্রই আরো ২৫টি শাখা অনুমোদনের অপেক্ষায় আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code