ইতালীর মিলান কনস্যুলেট অফিসে সেবা সপ্তাহ উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

ইতালীর দূতাবাসের অধীনে মিলান কনস্যুলেট অফিসে সেবা সপ্তাহ উদ্বোধন করা হয় আজ সকাল ১০ টায় । প্রবাসী বাংলাদেশীদের সঠিক সেবা দিতেই এ আয়োজন । স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উওরণ উপলক্ষ্যে আজ ২০ মার্চ হতে ২৫ শে মার্চ এ সেবা প্রদান করা হবে।

Manual6 Ad Code

 

দ্রত সময়ে পাসপোর্ট রিনিউ , সার্টিফিকেট , সহ কনস্যুলেট সংস্লিষ্ট সেবা প্রদান করছে । কনস্যুলেট সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন মিলান কনস্যুলেট জেনারেল রেজিনা আহম্মেদ ।

Manual2 Ad Code

এ সময় উপস্হিত ছিলেন মিলান কনস্যুলেট অফিসের কনসাল্ট এ কে এম সামসুল আহসান। কনসাল্ট লেবার রফিকুল করিম , প্রশাসনিক কর্মকর্তা সুবীর চন্দ্র সরকার , কনস্যুলার সহকারী শেখ মোহাম্মদ মোক্তার হোসেন , মিলান লম্বারদিয়া আওয়ামীলীগ নেতা আকরাম হোসেন প্রমুখ ।

 

Manual6 Ad Code

প্রবাসী বাংলাদেশী রা অনেকেই পাসপোট করতে এসে ফেরত যাচ্ছেন, যারা বাংলাদেশ হতে অবৈধ পথে ইতালীতে প্রবেশ করেছেন । পূর্বের পাসপোর্ট অনুযায়ী না করে তথ্য পরিবর্তন করে নতুন পাসপোর্ট করতে আসা প্রবাসী বাংলাদেশীরা বেশী সমস্যার সম্মুখীন হচ্ছেন । এ সমস্যা আসু সমাধানে প্রবাসী বাংলাদেশী রা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code