ইমরানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করেছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল রোববার একটি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার দিনই তাঁর বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছিল। খবর ডনের।
ইমরানের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গঠন আগামী ২ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছ। একই সঙ্গে তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাও স্থগিত করেছে নির্বাচন কমিশন। সোমবার ইসলামাবাদে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশনের নিয়মবিধি অমান্য করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code