ইলিশের জালে পাঙাশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিবেদন: ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে ইলিশ শিকারে নেমে ঢাউস সাইজের পাঙাশ ধরা পড়েছে জেলেদের জালে। বরিশালের জেলেরা বলছেন, জালে আশানুরূপ ইলিশ না মিললেও পাঙাশ সেই স্থান পূরণ করে দিয়েছে। প্রতিটি জালে ১৫ থেকে ২০টি পাঙাশ ধরা পড়েছে। সর্বোচ্চ ২৫ কেজি থেকে সর্বনিম্ন ৫ কেজি ওজনের পাঙাশ রয়েছে। তার সঙ্গে বড় বড় সাইজের ইলিশ থেকে শুরু করে জাটকা ইলিশও ধরা পড়ছে।
সকাল থেকে ইলিশের মোকাম হিসেবে পরিচিতি বরিশাল নগরীর পোর্ট রোডে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য। দীর্ঘদিন ইলিশ শিকার বন্ধ থাকায় এর সঙ্গে জড়িতদের অলস সময় কাটাতে হয়েছে।

Manual4 Ad Code

সেখান থেকে বের হয়ে ইলিশের সাইজ নির্ধারণ শুরু করে ট্রলার থেকে ইলিশ নামানো এবং মাপ দিয়ে তা বরফজাত করাসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পাড় করছেন তারা। তার মধ্যে বড় বড় সাইজের পাঙাশ সকলের চোখমুখে এনে দিয়েছে বাড়তি আনন্দ।
মেঘনা নদীতে ইলিশ শিকার করে পোর্ট রোডে ট্রলার নিয়ে আসা জেলে মোজাম্মেল হোসেন জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় আগেভাগেই ট্রলার ছেড়ে নদীতে যান। গত রাত সাড়ে ১১টার দিকে জাল ফেলেন। ৩ ঘণ্টা পর জাল যখন টান দিচ্ছিলেন তখন ভারে তাদের কাছে মনে হয়েছে জাল ভর্তি ইলিশ। আনন্দে জাল টেনে কাছে আসতেই বড় বড় সাইজের পাঙাশে তাদের চোখেমুখে আনন্দ ফুটে ওঠে। প্রথমবার তাদের এক জালে ছোট-বড় ২২টি পাঙাশ উঠেছে। এর সাথে বড় ও ছোট সাইজের ইলিশও ছিল। তবে যে পরিমাণ ইলিশের আশা করেছিলেন তা ওঠেনি। সর্বোচ্চ ২০ কেজি ওজনের পাঙাশও পেয়েছেন তারা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code