ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপ গাজা, নিহত ১৪৪ : হামাসের পাল্টা হামলা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলার পর এবার আর্টিলারি ফায়ার ও ট্যাংক দিয়ে গোলা ছোড়া হয়েছে। শুক্রবার রাতে ৪০ মিনিটে গাজার ১৫০টি লক্ষ্যবস্তুতে ৪৫০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রায়ি টুইটার বার্তায় এ তথ্য জানিয়েছেন।

এ হামলায় নিজেদেরই একটি ভবন বিস্ফোরন ঘটিয়েছে ইসরায়েল সেনারা। সেই ভবনে মারা যান তিন শিশুসহ এক মা। ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ হামলায় ১৩ ফিলিস্তিনিও নিহত হয়েছেন।

পরে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো। শুক্রবার রাতে তারা কয়েক দফা রকেট নিক্ষেপ করে।

ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসসাম ব্রিগেড শুক্রবার রাতে এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরাইলের রাজধানী তেল আবিবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করেছে।

তবে এসব রকেট হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতির বিস্তারিত খবর প্রকাশ করা হচ্ছে না। ইহুদিবাদী গণমাধ্যমগুলো এ পর্যন্ত ৯ ইসরায়েলির নিহত হওয়ার খবর দিলেও অবকাঠামোর ক্ষয়ক্ষতি বা এ সংক্রান্ত ছবি প্রকাশ করছে না।

Manual1 Ad Code

এদিকে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলায় বহু বাড়িঘর ধ্বসে পড়ে ধ্বংসস্তুপে পরিণত গাজা থেকে জীবন বাঁচাতে বাড়িঘর ছাড়ছেন হাজার হাজার ফিলিস্তিনি। জাতিসংঘ জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১০ হাজার ফিলিস্তিনি নিজেদের বাড়িঘর ছেড়েছে।

Manual7 Ad Code

জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, করোনা মহামারির কারণে এসব ফিলিস্তিনি স্কুল, মসজিদ এবং অন্যান্য জায়গায় আশ্রয় নিচ্ছে। সেখানে পানি, খাদ্য ও চিকিৎসাসেবা পর্যাপ্ত নেই। এছাড়া স্বাস্থ্যবিধিও উপেক্ষিত। সেখানে মানবাধিকার কর্মীদের যাওয়ার অনুমতির ব্যাপারে আশঙ্কা করছে সংস্থাটি।

গত সোমবার (১০ মে) থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে এবং গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ১৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে ৩৬ জনই শিশু। আহত হয়েছে প্রায় এক হাজার। সূত্র- আনাদোলু এজেন্সি।

এদিকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে হামাসের ছোড়া রকেটে প্রাণ হারিয়েছেন এক ইসরালি নাগরিক। বিবিসির খবরে বলা হয়েছে, হামাসের ছোড়া রকেট ইসরাইলের প্রাণকেন্দ্র তেলআবিব শহরের রামাত গান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে ৫০ বছর বয়সী এক ইসরাইলি নাগরিক নিহত হয়েছেন।

Manual6 Ad Code

এ ছাড়া তেলআবিবের কাছে আরব টাউন, রিশন লিজন এলাকায়ও রকেট বিস্ফোরিত হয়। তবে এতে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি।

Manual6 Ad Code

ইসরাইলের পক্ষ থেকে রকেট হামলার ছবি টুইট করে জানানো হয়, তেলআবিব মেট্রোপলিটন এলকায় রকেট হামলা চালানো হয়েছে। এটি মধ্য ইসরাইলের রামাত গান আবাসিক এলাকায় বিস্ফোরিত হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, টানা ষষ্ঠ দিনের মতো ইসরালি হামলায় এ পর্যন্ত ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া হামলায় আহত হয়েছেন হাজারের বেশি মানুষ। পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে শনিবার ১৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল। এর মধ্যে এক পরিবারের ১০ সদস্য রয়েছে। যাদের আটজন শিশু ও দুইজন নারী।

অপরদিকে হামাসের রকেট হামলায় এ পর্যন্ত ৯ জন ইসরাইলি নিহত হয়েছেন। এর মধ্যে একজন সেনাবাহিনীর সদস্য রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code