ইসরায়েল ও পশ্চিমা গুপ্তচর সন্দেহে ইয়েমেনে ১৭ জনের মৃত্যুদণ্ড

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ১১ মাস আগে

Manual6 Ad Code

ইন্টালন্যাশনাল ডেস্ক: ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত আদালত ইসরায়েল ও দেশটির পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে গুলি
করে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিয়েছে। শনিবার সকালে রাজধানী সানা’র বিশেষ ফৌজদারি আদালত এই রায় ঘোষণা করে। হুথি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানায়, এই মামলাগুলো ছিল আমেরিকান, ইসরায়েলি ও সৌদি গোয়েন্দাদের সঙ্গে যুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্কের অংশ। গত মাসের গাজা যুদ্ধবিরতি চুক্তির পর থেকে হুথিদের হামলা বন্ধ রয়েছে। যদিও এর মধ্যেই ইসরায়েল ইয়েমেনজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। জ্বালানির ট্যাংক, বিদ্যুৎকেন্দ্র, এবং মানবিক সহায়তা প্রবাহের জন্য গুরুত্বপূর্ণ একটি বন্দরনগরীসহ বিভিন্ন স্থাপনায় একের পর এক হামলায় রাজনৈতিক নেতাসহ বহু বেসামরিক মানুষ নিহত হয়েছে। হুথিরা আগস্টে নিশ্চিত করেছিল যে, ইসরায়েলের এক বিমান হামলায় সানায় তাদের সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হন। সে সময় এক বিবৃতিতে জানানো হয়, তার সঙ্গে সরকারের আরও কয়েকজন মন্ত্রীও নিহত হয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
ইন্টারন্যাশনাল এ সম্পর্কিত আরও পড়ুন:
Manual1 Ad Code
Manual4 Ad Code