উপস্থাপনায় তারিন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা:  জনপ্রিয় অভিনেত্রী তারিনের উপস্থাপনায় মাছরাঙা টেলিভিশনে প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭.৩০ মিনিটে প্রচারিত হচ্ছে লাইভ কুইজ শো ‘আমাদের মুক্তিযুদ্ধ’। দর্শকরা এসএমএস-এর মাধ্যমে কুইজে অংশগ্রহণ করতে পারবেন। চার সেগমেন্টে দর্শকদের জন্য চারটি কুইজ থাকছে। প্রতিটি কুইজের উত্তর দিতে দর্শক চার মিনিট সময় পাবেন। টেলিভিশনের স্ক্রলে দেয়া নির্দিষ্ট নাম্বারে এসএমএস-এর মাধ্যমে উত্তর পাঠাবেন। র‌্যান্ডম বাছাইয়ের মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হয়। বিজয়ীরা পুরস্কার হিসেবে পাচ্ছেন মোবাইল রিচার্জ। প্রথম সেগমেন্টে ৭১ জন বিজয়ী পাবেন ৩০ টাকা করে, দ্বিতীয় সেগমেন্টে ২৬ জন পাবেন ১০০ টাকা করে, তৃতীয় সেগমেন্টে ১৬ জন পাবেন ২০০ টাকা করে এবং চতুর্থ সেগমেন্টে ৭ জন পাবেন ৩০০ টাকা করে মোবাইল রিচার্জ। আর সাপ্তাহিক কুইজ বিজয়ী একজন পাবেন ১০০০ (এক হাজার) টাকা মোবাইল রিচার্জ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code