এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের রায় হবে: আইন উপদেষ্টা

লেখক: Shiuly
প্রকাশ: ১১ মাস আগে

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

২০২৪ এর জুলাই-অগাস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার সুষ্ঠুভাবেই করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এই বিচার নিয়ে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের সরকারের আমলেই কাঙ্ক্ষিত রায় পাবেন।

Manual8 Ad Code

মঙ্গলবার বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানে হওয়া হত্যাকাণ্ডের বিচার বিষয়ে এক আলোচনাসভা ও তথ্য প্রদর্শনীতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিচার প্রক্রিয়ার কাজ এগিয়ে যাচ্ছে, এই সরকারের আমলেই গণহত্যার বিচার পাবে শহীদ পরিবার। এমনভাবে সাক্ষ্য এবং প্রক্রিয়া রেখে যাওয়া হবে, যা কোনোভাবেই ব্যত্যয় ঘটানো যাবে না।

তিনি আরো বলেন, আর আমি বিশ্বাস করি না, ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, তারা বিচারে শৈথিল্য বা গাফেলতি দেখাবে। তারা সবাই নির্যাতিত মানুষ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • এই সরকারের আমলেই জুলাই হত্যাকাণ্ডের রায় হবে: আইন উপদেষ্টা
  • Manual1 Ad Code
    Manual5 Ad Code