একজনের দেহে ৫টি কিডনি!

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  শরীরে ৫টি কিডনি নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ভারতের চেন্নাইয়ের এক ব্যক্তি। ৪১ বছর বয়সী ওই ব্যাক্তিকে মোট তিনবার কিডনি প্রতিস্থাপন করতে হয়। এর আগে শরীরে দুবার কিডনির অস্ত্রোপচার হয় ওই ব্যাক্তির। তবে সেগুলো ব্যর্থ হওয়ায় তৃতীয় বার কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। এই চিকিৎসা হয় মাদ্রাজ মেডিক্যাল মিশনে। সেখানকার চিকিৎসকরা জানান, কিডনি প্রতিস্থাপনে আসলে আগের কিডনি কখনো ফেলে দেয়া হয়না। শরীরের মধ্যেই জায়গা করে নতুন কিডনি স্থাপন করা হয়। ওই ব্যাক্তির জন্মের সময়েই দুই কিডনি ছিল।

Manual2 Ad Code

এরপর দুইবার ব্যর্থ প্রতিস্থাপন হয়। সব মিলিয়ে ৪টি কিডনি আগে থেকেই ছিল তার শরীরে। এরপরে ৫ম কিডনি স্থাপন করা হয় তার দেহে। এবার এই অস্ত্রোপচার সফল হয়েছে। তিনিও সুস্থ আছেন।

ফার্স্টপোস্টের রিপোর্টে জানানো হয়েছে, ওই ব্যাক্তির দেহে এমনিতেই তৃতীয় কিডনি প্রতিস্থাপন ছিল অনেক জটিল। তার শরীরে আর জায়গা ছিলনা নতুন কিডনি স্থাপনের। এর দায়িত্বে ছিলেন ড. এস শরবনন। এই জটিল অস্ত্রোপচার করার সময় চিকিৎসকদের সতর্ক থাকতে হয়েছিল। কারণ, রোগীর শরীরে উচ্চ রক্তচাপের সমস্যা আছে এবং এ কারণেই মূলত আগের দু’বারের অস্ত্রোপচার ব্যর্থ হয়েছে। তাছাড়া রোগীর শরীরে কিছু দিন আগেই করোনারি আর্টারি ধরা পরে। তখন তার ট্রিপল বাইপাস সার্জারি করা হয়। তাই এই অস্ত্রোপচারে ঝুঁকি ছিল অনেক। তবে অবশেষে এটি সফল হয়েছে এবং তিনি সুস্থ আছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code