এবার এভারেস্টেও করোনার আক্রমণ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টেও হানা দিয়েছে করোনা। কোভিডের লক্ষণ দেখা দেওয়ায় এ মাসে তিন জন পর্বতারোহীকে হেলিকপ্টারযোগে বেস ক্যাম্প থেকে নামিয়ে আনা হয়। তাদের মধ্যে গত সপ্তাহে একজনের করোনা শনাক্ত হয়। তাকে কাঠমান্ডুর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

এভারেস্ট চূড়ায় ওঠার জন্য আরোহীদের বেস ক্যাম্পে প্রায় দুই মাস বাধ্যতামূলকভাবে অবস্থান করতে হয়, যাতে তাদের দেহ উচ্চতার সঙ্গে অভ্যস্ত হতে পারে। একজনের দেহে করোনা পাওয়ায় এখন কর্মকর্তারা সতর্ক থাকছেন, যাতে বাকি আরোহীরা সামাজিক দূরত্ব বজায় রাখতে পারেন। করোনার সংক্রমণ রোধ করতে নেপাল সরকার মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব রক্ষা বাধ্যতামূলক করেছে। এছাড়া এভারেস্টের ১৭ হাজার ৬০০ ফুট উচ্চতাতেও একটি অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প স্থাপন করা হয়েছে।

Manual1 Ad Code

এ প্রসঙ্গে এভারেস্ট অভিযান অপারেটর মিংমা শেরপা বলেন, ঐ ক্যাম্পের অন্যান্য অভিযাত্রী তাদের অভিযান বাতিল করবেন না। কেননা, বেস ক্যাম্পে পৌঁছে রণে ভঙ্গ দেওয়া অর্থহীন।

Manual2 Ad Code

প্রসঙ্গত, নেপালে করোনা ছড়িয়ে পড়ার পর গত বছরের ২৪ মার্চ সীমান্ত বন্ধসহ এভারেস্টে আরোহণে বিধিনিষেধ জারি করে দেশটির সরকার। চলতি বছরের মার্চে পর্বতারোহণে বিধিনিষেধ তুলে নেওয়া হয়।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code