এবার টিপ পরা ছবি দিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিবাদ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট : রাজধানীর এক কলেজ শিক্ষিকাকে পুলিশ সদস্য হেনস্তা করায় এবার সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে টিপ পরা ছবি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

Manual8 Ad Code

রোববার (৪ এপ্রিল) শিক্ষামন্ত্রী দীপু মনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে টিপ পরা কয়েকটি ছবি দিয়ে লিখেছেন- আমি মানুষ, আমি মুসলমান, আমি বাঙালি, আমি নারী।

Manual5 Ad Code

তার এই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে অনেকেই ওই নারীকে হেনস্তা করার ঘটনায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে প্রতিবাদ জানিয়েছেন। ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর লিখেছেন ‘এভাবেই প্রতিবাদ হোক, তীক্ষ্ণতর হোক আমাদের ভাষা, এভাবেই এগিয়ে আসুক মুক্তিযুদ্ধস্নাত বাঙালির আশা।’

Manual1 Ad Code

টিপ পরায় গত শনিবার রাজধানীর ফার্মগেট এলাকায় হয়রানির শিকার হন তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক লতা সমাদ্দার। এ বিষয়ে ওই দিনই শেরে বাংলা নগর থানায় লিখিত অভিযোগ দেন তিনি। এর ভিত্তিতে ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেককে শনাক্ত করেছে পুলিশের তেজগাঁও বিভাগ।এরপর তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code