এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় নয়: কাদের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে নববধূকে ধর্ষণের ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Manual3 Ad Code

তিনি জানিয়েছেন, অভিযুক্তরা যে দলেই হোক তাদেরকে ছাড় দেয়া হবে না, এটাই প্রধানমন্ত্রীর নির্দেশ।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সিলেটের ধর্ষণের ঘটনায় সরকারের অবস্থান কঠোর। অপরাধীদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে-এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।’

Manual5 Ad Code

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার নিজের দলের কর্মীদের অপকর্মের জন্য শাস্তি দিতে পিছপা হয় না।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code