এল ক্লাসিকোতে এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৫ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:উরুর ইনজুরির কারনে আগামী ১০ মে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এই তথ্য নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।এক বিবৃতিতে মাদ্রিদ জানায়, ‘“গত শুক্রবার লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ফ্রান্সের অধিনায়ক এমবাপ্পে চোট পেয়ে মাঠ ছাড়ার পর স্ক্যান রিপোর্টে তার বাম পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে।”লিগ টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ১১ পয়েন্ট পিছিয়ে মাদ্রিদ বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে। কাতালান জায়ান্টদের মুখোমুখি হবার আগে আগামী রোববার এস্পানেয়লের মোকাবেলা করবে লস ব্ল্যাঙ্কোসরা।

Manual4 Ad Code

রিয়াল মাদ্রিদ প্রথমে জানিয়েছিল এমবাপ্পে পেশিতে অতিরিক্ত চাপজনিত সমস্যায় ভুগছেন, কিন্তু পরবর্তী পরীক্ষায় দেখা যায় তাদের শীর্ষ গোলদাতা সত্যিই চোটে পড়েছেন। তার অনুপস্থিতিতে যদি মাদ্রিদ এস্পানেয়লের বিপক্ষে পয়েন্ট হারায় এবং শনিবার বার্সেলোনা ওসাসুনাকে হারায়, তবে হান্সি ফ্লিকের দল টানা দ্বিতীয় মৌসুমের জন্য চ্যাম্পিয়ন হবে।এই মৌসুমে চোটে ভোগা এমবাপ্পেকে নিয়ে ফ্রান্সে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ১১ জুন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে শুরু হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে এমবাপ্পের ইনজুরি নিয়ে নতুন করে শঙ্কায় পড়েছে ফ্রান্স।২০১৮ সালে বিশ^কাপ জয়ী ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড হাঁটুর চোটে দুই মাস মাঠের বাইরে ছিলেন, যা তার ক্যারিয়ারের দীর্ঘতম অনুপস্থিতি। তিনি স্বীকার করেছিলেন এটি তাকে হতাশা, রাগ ও উদ্বেগে ফেলেছিল।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code