গণস্বাস্থ্য নগর হাসপাতালে চালু হলো দেশের প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

বিশেষ প্রতিবেদন: গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতালের
অধীনে দেশে প্রথম ক্যানসার প্রতিরোধ বিভাগের যাত্রা শুরু হলো আজ।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরীর
অসমাপ্ত স্বপ্ন গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল ও
গবেষণা কেন্দ্রের প্রকল্পের আওতায় এই বিভাগের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ধানমন্ডি ৬ নম্বর সড়কের গণস্বাস্থ্য নগর
হাসপাতাল ভবনের ষষ্ঠ তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গণস্বাস্থ্য কেন্দ্র চ্যারিটেবল ট্রাস্টের
চেয়ারপারসন অধ্যাপক আলতাফুন্নেসা।

বিশেষায়িত ক্যানসার প্রতিরোধ বিভাগের প্রকল্প সমন্বয়কারী ও প্রধান
হিসেবে দায়িত্ব পালন করছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও
হাসপাতালের ক্যানসার ইপিডেমিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান
অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।

Manual1 Ad Code

তিনি বলেন, দেশে প্রথমবারের মতো এখানে ক্যানসার প্রতিরোধ বিভাগ চালু
হলো। পৃথিবীর এমন কোনও হাসপাতাল নেই, যেখানে ক্যানসার প্রতিরোধ
বিভাগ নাই। আর বাংলাদেশে এমন একটিও হাসপাতাল পাওয়া যাবে না।
প্রয়াত ডা. জাফরুল্লাহ চৌধুরী স্বপ্ন দেখেছিলেন, কিছু কাজ শুরু হয়েছিল।
কিন্তু তার স্বপ্নের বাস্তবায়ন দেখে যেতে পারেননি। সেই অসমাপ্ত স্বপ্ন
পূরণের দিকে আমরা কাজ করে যাচ্ছি। আগে থেকেই এখানে একটি ডে-কেয়ার
সেন্টার চালু আছে, যেখানে শিশু ও বড়দের কেমোথেরাপি দেওয়া হয়। আমরা
তিনটি ধাপে এই ক্যানসার হাসপাতাল চালু করতে চাই। তার একটি হচ্ছে এই
বিভাগ। এখানে আমরা ব্যাপক আকারে সচেতনতা কার্যক্রম চালু করতে
চাই। এই সপ্তাহ থেকে আশা করি আমাদের কার্যক্রম শুরু হয়ে যাবে।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি
কয়েক দিনের মধ্যে সেবার হার প্রকাশ করা হবে। সরকারিভাবে ওরাল
ক্যানসার, ক্লিনিক্যাল ব্রেস্ট ও ভায়া ফোর সারভিকাল ক্যানসার পরীক্ষা
ফ্রি করা হয়। সেটি এখানেও ফ্রি। মানে যারা বলবেন সামর্থ্য নেই তাদের
জন্য। আর যারা মধ্যম আয়ের তাদের জন্য একটা ফি থাকবে, দিতে চাইলে
দেবেন।
তিনি আরও জানান, একটি মধ্যম মানের ক্লিনিকে ব্রেস্ট ক্যানসারের
সার্জারিতে যে খরচ লাগে তার অর্ধেক খরচে এখানে সার্জারি হবে। ২০২৪
সালের মধ্যেই মিরপুর সাড়ে ১১ নম্বরে গণস্বাস্থ্যের নির্মাণাধীন ভবনে
বহির্বিভাগ, স্ক্রিনিং এবং দূরদূরান্তের রোগীদের জন্য অল্প খরচে থাকা
এবং খাওয়ার ব্যবস্থাসহ প্রাথমিকভাবে গণস্বাস্থ্য ক্যানসার নিবাস চালু
করবো। এছাড়া আমাদের অন্যান্য এলাকার হাসপাতালে আসা যাওয়ার জন্য
নামমাত্র ভাড়ায় পরিবহনের ব্যবস্থা থাকবে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code