এশিয়া কাপে কি নেতৃত্বে ফিরবেন মাহমুদউল্লাহ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: জিম্বাবুয়ে সফরের জন্য টি-টোয়েন্টি অধিনায়ক মনোনীত হয়েছেন নুরুল হাসান সোহান। বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। সেক্ষেত্রে এশিয়া কাপে কি মাহমুদউল্লাহকে পুনরায় নেতৃত্বে দেখা যাবে? বিসিবির কর্তারা অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি। তবে এতটুকু জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজে নুরুল হাসানের অধিনায়কত্ব পাখির চোখে পরখ করা হবে। পাশাপাশি এটাকে পরীক্ষামূলক বলতেও নারাজ তারা। শুক্রবার মাহমুদউল্লাহর সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code