এ মাসে সিলেটে সর্বোচ্চ বৃষ্টির সম্ভাবনা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : চলতি মাসে দেশের আট বিভাগের মধ্যে সিলেট বিভাগে সর্বোচ্চ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে- এ পরিমাণ হতে পারে ২৬৫ থেকে ৩২৫ মিলিমিটার।

আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হচ্ছে- দেশে চলতি এপ্রিল মাসে দুই থেকে তিনটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকবে। তবে রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে।

সিলেট ভিউ’র খবর নিয়মিত পেতে

দিয়ে যুক্ত থাকুন

এ মাসে এক থেকে দুটি নিম্নচাপও সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সঙ্গে আছে কালবৈশাখীর আশঙ্কা।

Manual3 Ad Code

এপ্রিলে দেশের কয়েকটি স্থানে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলেও এ মাসের পূর্বাভাসে জানানো হয়েছে।

Manual3 Ad Code

রবিবার (৩ এপ্রিল) অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাস দিতে বিশেষজ্ঞ কমিটির সভা হয়। পরে প্রতিবেদন প্রকাশ করা হয়।

Manual4 Ad Code

আবহাওয়া অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ মাসে উত্তর, উত্তর-পশ্চিম এবং মধ্যাঞ্চলে দুই থেকে তিন দিন বজ্র, শিলাবৃষ্টিসহ কালবৈশাখী হতে পারে। দেশের অন্যত্র তিন থেকে পাঁচ দিন বজ্র, শিলাবৃষ্টিসহ হালকা, মাঝারি ধরনের কালবৈশাখী হতে পারে।

Manual8 Ad Code

দেশের আট বিভাগের মধ্যে এ মাসে সিলেট বিভাগে সর্বোচ্চ ২৬৫ থেকে ৩২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ সময় রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ হবে সবচেয়ে কম, ৭৫ থেকে ৯০ মিলিমিটার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code