ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: রোবট বিশ্বকাপ বা ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। জার্মানির ডর্টমুন্ডে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে প্রথমবারের মতো অংশ নিয়েই ব্রোঞ্জপদক বাংলাদেশ জিতলো।

বিশ্বের সম্মানজনক এই রোবোটিকস প্রতিযোগিতায় ফিউচার ইঞ্জিনিয়ার্স বিভাগে বাংলাদেশের টিম ‘লেজি-গো’ অর্জন করে এই সম্মাননা। সেখানে মোট অংশগ্রহণকারী দল ছিল ২৪টি। এছাড়া ‘রোবনিয়াম বাংলাদেশ’ নামে একটি দল ফিউচার ইনোভেটরস বিভাগে অষ্টম স্থান অর্জন করেছে। টিম লেজি-গো দলে অংশগ্রহণকারীরা হলেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের তথ্য এবং যোগাযোগ প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ইকবাল সামিন এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সফটওয়্যার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তওসিফ সামিন।

Manual2 Ad Code

অপরদিকে রোবনিয়াম বাংলাদেশ দলে ছিলেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের এসএসসি পরীক্ষার্থী ইসরাফিল শাহীন ও মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মীর মুহাম্মদ আবিদুল হক। বাংলাদেশ থেকে অংশ নেওয়া দলগুলোর দলনেতা ও উপদলনেতা হিসেবে ছিলেন রেদওয়ান ফেরদৌস ও মাহেরুল আজম কোরেশী।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code