

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ওল্ডহ্যাম যুবলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৭ অগাষ্ট ওল্ডহ্যামের একটি রেষ্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে,সাধারন সম্পাদক মোশাহীদ আলী,যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ ও আহমদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ১৬ আসনের সাংসদ আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু। বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সাধারন সম্পাদক সেলিম আহমেদ খান,সহ-সভাপতি নাজমুল ইসলাম,যুগ্ম-সম্পাদক কাজী মাছুম, মো:শাহজাহান,শাহ মুনিম,গোলাম কিবরিয়া বেলাল,সৈয়দ লতিফ,হোসেন আহমদ,শাহ সোহেল আহমদ,দুলাল মিয়া,শাহিনুর ইসলাম, দেওয়ান নুর,শাহাব উদ্দিন রুহেল,সোহেল মিয়া,আকিকুর রহমান রাজনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ। সভা শেষে ১৫ আগষ্টে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ইলিয়াসউদ্দিন মোল্লাহ এমপি। প্রেস বিজ্ঞপ্তি