“কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম হুমকিদাতা সিলেটের গোলাপগঞ্জ হতে গ্রেফতার”

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

সোলেমান হোসেন চুন্নু সিলেট বু্্যরো :সিলেট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এর নিদের্শনায় অদ্য ২৫/০৭/২০২৩খ্রি: তারিখ বিকাল ১৫.৩০ ঘটিকার সময় অতিরিক্ত পুলিশ সুপার গোলাপগঞ্জ সার্কেল জনাব সুদীপ দাস ও গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিমের বিশেষ অভিযানে কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম-কে মোবাইল ফোনে হুমকির অভিযোগের প্রেক্ষিতে গোলাপগঞ্জ মডেল থানাধীন ০৮ নং ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ (তিরাঙ্গা) সাকিনস্থ ফয়সল বারী উরফে সোনা মিয়ার ছেলে অভিযুক্ত আবু আহমদ (২৫) কে তাহার নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার সত্যতা স্বীকার করে। তার সাথে থাকা মোবাইল ফোন এবং উক্ত ঘটনায় ব্যাবহৃত সিমটি জব্দ করা হয়। বর্তমানে অভিযুক্ত আবু আহমদ গোলাপগঞ্জ মডেল থানা হেফাজতে আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code