

মাহফুজ আদনান : নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের আরেক বাংলাদেশী ট্রাফিক সুপারভাইজার মারা গেলেন ২৬ এপ্রিল রবিবার মধ্যরাতে । জানা যায়, সিটির আইনস্টাইন হাসপাতালে ট্রাফিক সুপারভাইজার এহসান মোহাম্মদ, ৪৫ (বিএক্সটিই) কভিড-১৯ এর শিকার হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন ।
চাদপুরের বাসিন্দা এহসান এনঅয়াইপিডি ব্রংকস ট্রাফিক এনফোর্সমেন্ট কমান্ডে কর্মরত ছিলেন । এক ছেলে এক মেয়ের জনক এহসান ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মতিঝিল গভট. বয়েস হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকা বিকেএসপির লেকচারার/পাবলিক রিলেশন অফিসার, নিউইর্য়কের এমটিএ, সিটির ট্যাক্সি লিমুজিন কমিশনে কর্মরত ছিলেন । সবশেষ তিনি নিউইয়রক পুলিশ বিভাগে কাজ করতেন । তার মৃত্যুতে নিউইয়র্কের পুলিশ বিভাগে শোকের ছায়া বইছে ।