করোনা রোগী বাড়ছে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

বিশেষ প্রতিবেদন: দেশে করোনার সংক্রমণ পরিস্থিতি হঠৎ বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ৪ দিনে নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গে সঙ্গে শনাক্তের হারও বৃদ্ধি পাচ্ছে। তার আগেও নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশের নিচেই ছিল। তাই তথ্য বলছে, নমুনা পরীক্ষার হার বাড়ার সঙ্গে সঙ্গে শনাক্তের হারও বাড়ছে। করোনা পরিস্থিতি এ রকম বৃদ্ধি পাওয়ায় কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক টেকনিক্যাল কমিটি যে পরামর্শ দিয়েছে, সেগুলোর মধ্যে আছে, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসাধারণকে পুনরায় উদ্বুদ্ধ করতে সব ধরনের গণমাধ্যমে অনুরোধ জানাতে হবে। সব ক্ষেত্রে মাস্ক পরা বাধ্যতামূলক করা, ‘নো মাস্ক নো সার্ভিস’ নীতি প্রয়োগ করা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জনসমাগম বর্জন করা প্রয়োজন। করোনার নতুন ঢেউয়ে প্রবেশ করার কথা। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘সংক্রমণ এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাজেই একটা নতুন ঢেউয়ে আমরা প্রবেশ করেছি। এখন যেহেতু টিকার আওতায় অনেকেই এসেছেন, তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ হয়তো কম হবে। যার ক্ষয়ক্ষতি হওয়ার তা তো হবেই, তারপর আবার কোভিড পরবর্তী একটা জটিলতা থাকবে। সুতরাং, যারা টিকা নেয়নি এখনও, তাদের অবশ্যই টিকা নিতে হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code