করোনায় ২৪ ঘণ্টায় ৪৩ মৃত্যু, শনাক্ত ৩৮০৯

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ৭৩৮ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৭ হাজার ৭৮৭ জনে। রোববার দুপুর আড়াইটায় করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান। তিনি জানান, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫৫ হাজার ৭২৭ জন। তিনি আরো জানান, সারাদেশে ৬৮টি ল্যাব আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৬৫টি ল্যাবের নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪ টি। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯২টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে সাত লাখ ৩০ হাজার ১৯৭টি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code