করোনা ইস্যু: অর্থনীতিতে ঘুরে দাড়াচ্ছে ভারত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: ভারতের করোনাদুর্গত অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত অবশেষে দেখা যাচ্ছে। দীর্ঘ প্রতিক্ষীত ঘুরে দাঁড়ানো ঘটছে শেষ পর্যন্ত। যদিও সম্পূর্ণ ধাক্কা কাটিয়ে ওঠার পথ হবে দীর্ঘ এবং কঠোর। যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিয়ে দীর্ঘ সময় লাগবে। ২০২০ সালের মার্চ মাস থেকে দীর্ঘ লকডাউনের পরও বিশ্বের শীর্ষ দশটির অর্থনীতির দেশের তালিকায় নিজেদের পঞ্চম স্থান পুনরায় দখল করেছে যুক্তরাজ্য। এর ফলে ভারত চলে গেছে ষষ্ঠ স্থানে।সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী ধারণাতেও মনে করা হচ্ছে শীর্ষ অর্থনীতির পঞ্চম স্থান ভারতের দখল করতে অন্তত পাঁচ বছর লাগবে। কী দুর্ভাগ্য! যদি পরিস্থিতি স্বাভাবিক ও বাণিজ্য হতো তাহলে ভারত ২০২৮ সালে জার্মানি ও জাপানকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র ও চীনের পেছনে থেকে বিশ্বের তৃতীয় শীর্ষ অর্থনীতি হতে পারত। ২০২০ সালের প্রথমার্ধে ভারত বিশ্বের শিরোনাম হয়েছিল ২৫ শতাংশ জিডিপি হ্রাস পাওয়া নিয়ে। যা ছিল সবচেয়ে বেশি হ্রাস। ফলে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা যে ক্ষমতাসীন বিজেপিকে করোনা মহামারি মোকাবিলা  ও অথর্নীতির ধস ঠেকাতে ব্যর্থতার জন্য তুলোধূনো করেছে তাতে অবাক হওয়ার কিছু নেই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code