করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার চুক্তিতে সম্মত ইইউ নেতারা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: টানা আলোচনার চতুর্থ রাতে এসে করোনাভাইরাস পরবর্তী বড় ধরনের অর্থনৈতিক পুনরুদ্ধার প্যাকেজের একটি চুক্তিতে সম্মত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নতুন এই চুক্তিতে ২৭ দেশের জোটে মহামারীর প্রভাব মোকাবিলায় অনুদান ও ঋণ হিসেবে ৭৫ হাজার কোটি ইউরো মঞ্জুরের বিষয়ে সমঝোতা হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুক্রবার স্থানীয় সময় সকালে শুরু হওয়া এ সম্মেলনে ৯০ ঘণ্টারও বেশি সময় ধরে আলোচনা হয়েছে। ২০০০ সালে ফ্রান্সের নিস শহরে পাঁচদিনের ম্যারাথন বৈঠকের পর এটিই জোট নেতাদের সবচেয়ে দীর্ঘস্থায়ী আলোচনা। সম্মেলনের চেয়ারম্যান চার্লস মাইকেল চুক্তি স্বাক্ষরের ক্ষণকে ইউরোপের জন্য অনন্য মুহূর্ত বলে অভিহিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code