কর্মহীন দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জুরাছড়ি জোন কমান্ডার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

স্মৃতিবিন্দু চাকমা
“শান্তি সম্প্রীতি উন্নয়ন” এই মূল প্রতিপাদ্য কে নিয়ে করোনা পরিস্থিতি মোকাবেলায় জুরাছড়ি উপজেলার ২নং বনযোগীছড়া ইউনিয়নে কর্মহীন দুস্থ ৪০ পরিবারের মাঝে আজ রবিবার ত্রাণ বিতরণ করেছেন জুরাছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ তানভীর হোসেন, পিএসসি। এসময় ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মিলন মেহেদী উদয়।
ত্রাণ বিতরণ শেষে জোন কমান্ডার লেঃ কর্নেল তানভীর হোসেন পিএসসি সকলের উদ্দেশ্য বলেন,করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের যে সব নির্দেশনামূলক রয়েছে তা সকলের নিয়ম মেনে চলতে হবে। আমাদের সকলের সম্মিলিত ভাবে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কোথাও ঘুরাফেরা করা যাবেনা, তাই সকলকে নিরাপদে নিজেদের ঘরে অবস্থান করার জন্য সকলের প্রতি আহব্বান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code