হাটহাজারীতে করোনা ভাইরাস ওষুধ বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

খোরশেদ আলম শিমুল, হাটহাজারী
হাটহাজারীতে করোনা ভাইরাস থেকে মুক্তির ওষুধ বিক্রির নামে প্রতারণার দায়ে একজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার চৌধুরী হাট এলাকায় মনসুর আলী নিজের ফেসবুকে করোনা থেকে মুক্তির ওষুধ পাওয়া যাচ্ছে বিজ্ঞাপন দিয়ে প্রচার করে।
ফেসবুকে বিজ্ঞাপনটি দেখতে পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমিন সোমবার (৩০ মার্চ) দুপুরে ক্রেতা সেজে তাকে আটক করে।
এ সময় প্রতারণার কথা স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আর কোন দিন প্রতারণা না করার শর্তে মুচলেকা নিয়ে চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাসান জামান বাচ্চুর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
ইউএনও রুহুল আমিন জানান,গত ১৯ মার্চ ফেসবুকে করোনা মুক্তির ভেষজ ওষুধ বিক্রির একটি পোস্ট দেন মনসুর আলী।তার সাথে যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার দেন তিনি ।
তিনি আরও জানান, ক্রেতা সেজে ফেসবুকে পোস্টদাতা মনসুরকে যখন ফোন করি তিনি জানান- করোনা থেকে মুক্তি পেতে হলে তার ওষুধ খেতে হবে কম পক্ষে ১২০ দিন। প্রতি ফাইলের মূল্য ১৫০ টাকা করে।এরপর তার কথা মত চৌধুরীহাট এলাকা থেকে মনসুরকে ক্রেতা সেজে ধরি। প্রতারণার কথা স্বীকার করায় তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code