কানাডায় অনাস্থা ভোটে টিকে গেলেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual4 Ad Code

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে অনাস্থা ভোটে পার পেয়ে গেলেন। স্থানীয় সময় বুধবার পার্লামেন্টের এই ভোটাভুটির মধ্যদিয়ে তিনি এই গ্রীষ্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়ালেন।

দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। গত এপ্রিলে এ বাজেটের প্রস্তাব দেওয়া হয়।

বাজেটটির আওতায় তিন বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেওয়া হয়।

Manual8 Ad Code

রক্ষণশীল বিরোধী দল ট্রুডোর বিপক্ষে ভোট দেয়। তবে তিনি নিম্ন কক্ষের অপর তিনটি ছোট ব্লকের সমর্থনের সুবাদে এ যাত্রায় রক্ষা পেলেন।

Manual8 Ad Code

গত এপ্রিলে শুরু হওয়া ২০২১-২০২২ সালের বাজেটের এখন অবশ্যই সিনেটের অনুমোদন নিতে হবে। গ্রীষ্মকালীন ছুটির প্রাক্কালে শুক্রবার এ বাজেটের আনুষ্ঠানিকতা আশা করা হচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code