

ডেস্ক নিউজ: সূর্য থেকে নির্গত একটি জিওম্যাগনেটিক বা ভূ-চৌম্বকীয় ঝড় গত সোমবার রাতে এসে পৌঁছায় পৃথিবীতে। এর প্রভাবে দক্ষিণ কানাডার আকাশে চমৎকার বিরল সবুজ আভা দেখা যায়, যা অরোরা বা মেরুপ্রভা হিসেবে পরিচিত। ওই মেরুপ্রভার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিরল মেরুপ্রভার এসব ছবি অনেকে দেখেছেন এবং তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
অরোরা তৈরির শর্ত হলো সূর্য থেকে তড়িতাহিত সৌরকণা এসে পৃথিবীর বায়ুমণ্ডলের ওপরের স্তরে আঘাত করতে হবে। আর পৃথিবীর চুম্বকক্ষেত্রের প্রভাবে সৌরকণাগুলো পৌঁছে যায় দুই মেরুতে। এ কারণেই মেরু অঞ্চল থেকে অরোরা ভালো দেখা যায়।