কুলাউড়ায় কর্মহীন ২শত পরিবারকে খাদ্য সহায়তা দিলো মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক, কুলাউড়া::

Manual8 Ad Code

কর্মহীন ২শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিলো মাওঃ শাহ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশন।

করোনা প্রাদুর্ভাব আর দেশব্যাপী সরকার ঘোষিত চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া লোকদের চিহ্নিত করে এ সহায়তা প্রদান করা হয়।

বৃহস্পতিবার (৫ আগষ্ট) ও শনিবার (৭ আগষ্ট) দুইদিনব্যাপি এ বিতরণকার্য পরিচালনা করা হয়।

চলমান এই কার্যক্রমে উপস্থিত থেকে ফাউন্ডেশনকে উতসাহ দিয়েছেন মৌলভীবাজার জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, পৌর আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলী, বীর মুক্তিযোদ্ধা নজির খান, লংলা রাশিদিয়া-শমসেরিয়া হাফিজি মাদরাসা পরিচালনা কমিটির সম্পাদক মাওলানা আব্দুল মুঈদ আল মুত্ত্বাকি, পশ্চিম মনরাজ বয়তুল আমান জামে মসজিদের সভাপতি সৈয়দ মর্তুজ আলী, ফাইন্ডেশনের সদস্য আব্দুল মতলিব, সালাম খান, হাসিনা আক্তার ডলি, , মাদরাসার শিক্ষক হাফেজ আব্দুর নূর,হাফেজ আব্দুল মতিন, হাফেজ আল-আমিন, সংবাদকর্মী রুবেল বখস পাবেল, আশিকুল ইসলাম বাবু, আজহার মুনিম শাফিন, সংগঠক মদরিছ খান মিছবা, সৈয়দ ইদ্রিস আলী, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাজিদ আলী, প্রবাসী আশিকুর রহমান প্রমুখ।

 

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক মোক্তাদির হোসেন বলেন, বিতরণ কার্য পরিচালনার পূর্বে বাড়ি বাড়ি গিয়ে অসহায়দের চিহ্নিত করে তালিকাভুক্ত করা হয়। তালিকানুযায়ী দুইদিন আনুষ্ঠানিকভাবে প্রতি পরিবারকে ১০ কেজি করে মোট ২’শত পরিবারকে বিতরন সহ বাড়ি বাড়ি নিয়ে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বিতরণকৃত এ খাদ্য সহায়তায় ছিলো চাল,ডাল,আলু, তেল,লবন ও পেয়াজ।

দু’দিন ব্যাপী প্রায় ২শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী সুষ্ট ভাবে বিতরণ হওয়ায় মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় করে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী (রহঃ) ফাউন্ডেশনে চেয়ারম্যান সৈয়দ জুবায়ের আলী এক বিবৃতির মাধ্যমে যারা অক্লান্ত পরিশ্রেম করে খাদ্য সামগ্রী বিতরণ তাঁদের প্রতি কৃ্তজ্ঞতা প্রকাশ করেছেন, কুলাউড়ার প্রশাসন, সংবাদকর্মী, সামাজিক ও রাজনৈ্তিক নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত থেকে সহায়তা করেছেন, তাঁদেরকেও অভিনন্দন জানিয়েছেন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code