কুষ্টিয়া জেলা কারাগারে বন্দীদের মাঝে বালিশ বিতরণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া :
ব্রিটিশ আমল, পাকিস্তান আমল এবং স্বাধীনতার দীর্ঘ সময় পর এই প্রথমবার বন্দিদের মাঝে থালা, বাটি ও কম্বলের পাশাপাশি এবার বালিশ প্রদানের ব্যবস্থা হল। পূর্বে বন্দিরা বরাদ্ধকৃত কম্বলের মধ্য থেকে একটি কম্বল নিয়ে বালিশের মত ব্যবহার করত, বর্তমানে আর তা করতে হবে না। বর্তমান সরকার কারাগারে বন্দীদের জন্য বালিশ দেওয়ার অনুমোদন দিয়েছেন। এ কার্যক্রমের অংশ হিসেবে কুষ্টিয়া জেলা কারাগারে আটক প্রায় এক হাজার বন্দীকে কভারসহ বালিশ বিতরণ করা হয়। জেল সুপার মোঃ জাকের হোসেন বন্দিদের হাতে বালিশ তুলে দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি জেলার মোঃ আমিরুল ইসলাম, ডেপুটি জেলার ইয়াসমীন জাহান জুঁই, ফার্মাসিষ্ট আমিন বিন জামাল। পৌষ মাসের এই কনকনে শীতে বালিশ পেয়ে বন্দিগণ উল্লাসিত হয়েছেন এবং মনের মধ্যে লালিত দীর্ঘদিনের বালিশের আশা তাদের পুরণ হয়েছে। একারণে বন্দীরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। বালিশ বিতরণকালে জেল সুপার জাকের হোসেন বলেন- যে কারণে এতদিন বন্দীগণ বালিশ ব্যবহার থেকে বঞ্চিত হয়েছে সেই অনাকাঙ্খিত কারন যেন না ঘটে। কারাগারের নিয়ম অনুযায়ী বালিশের ব্যবহার ও যতœ নিতে বলেন এবং অপব্যবহার রোধ করতে সকল বন্দীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code