কুয়াকাটায় ফটোগ্রাফারদের কষ্টে দিন কাটছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে করোনা ভাইরাসের প্রার্দুভাবে বন্ধ হয়ে গেছে শতাধিক ফটোগ্রাফারদের আয় রোজগার। এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের সহেযোগিতার হাত বাড়ায়নি কেউ। ফলে খেয়ে না খেয়ে মানবেতর জীবন যাপন করছে এসব ফটোগ্রাফারদের পরিবারের সদস্যরা।
ফটোগ্রাফার সুত্রে জানা গেছে, কুয়াকাটায় প্রায় একশ’ ৩০ জন ফটোগ্রাফার রয়েছে। এসব ফটোগ্রাফাররা পর্যটকদের উপর নির্ভরশীল। গত ১৮ মার্চ কুয়াকাটায় পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা জারীর পর কর্মহীন হয়ে পড়ে এসব ফটোগ্রাফাররা। ফলে বন্ধ হয়ে যায় এসব ফটোগ্রাফারদের আয় রোজগার। দীর্ঘদিন করোনা ভাইরাসের প্রকোপ িিবরাজমান থাকা সত্ত্বেও এখন পর্যন্ত এসব ফটোগ্রাফারদের খবর নেয়নি কেউ। সহযোগিতার হাত বাড়ায়নি কোন সংস্থা। অনেক ফটোগ্রাফার আছে যারা অন্য উপজেলা থেকে এখানে এসে ছবি তোলার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন। তারা পড়েছেন এখন চরম খাদ্য সংকটে। এছাড়া স্থানীয় ফটোগ্রাফাররা বর্তমানে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছে। তবে খুব দ্রুত সময়ের মধ্যে এসব ফটোগ্রাফারদের সহায়তায় এগিয়ে আসবেন বিত্তবানরা এমটাই আশা করেছেন পর্যটন সংশ্লিষ্টরা।
কুয়াকাটা ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি তৈয়বুর জানান, পর্যটকদের উপর নির্ভরশীল ফটোগ্রাররা। পর্যটক না আসায় তারা এখন অতি কষ্টে দিন যাপন করছে। বিশেষ করে অন্য উপজেলা থেকে ছবি তোলার কাজ করতে আসা অনেক ফটোগ্রাফার খাদ্য সংকটে ভুগছে। তারা না পারছে কারো কাছে যেতে, না পারছে সহযোগিতার জন্য হাত পাততে।
কুয়াকাটা পৌর মেয়র বারেক মোল্লা সাংবাদিকদের জানান, পৌর শহরের সবারই তালিকা তৈরী করা হচ্ছে। সবাই সহযোগিতা পাবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code