কুয়েতে অসুস্থ্য হয়েই মারা গেলেন বাংলাদেশে নিয়োগপ্রাপ্ত চিকিৎসক মাহতাব লিয়াকত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

দীর্ঘ দুই মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর মৃত্যুর কাছে হার মানলেন তরুণ এক ডাক্তার।
ডাক্তার মাহতাব লিয়াকত নামে এক তরুণের জন্ম কুয়েতে, লেখাপড়াও শুরু কুয়েতে। সদ্য বাংলাদেশে এমবিবিএস সম্পন্ন করা এই তরুণ ডাক্তার ঢাকার আল মনোয়ার হাসপাতালে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন। পরে প্রায় ৩ মাস আগে অসুস্থতাজনিত কারণে কুয়েতে ফেরেন ডাক্তার মাহতাব লিয়াকত।
কুয়েতে কেসিসিসি আল সাবাহ হাসপাতালে গত নভেম্বর থেকে চিকিৎসা চলছিল তরুণ এই ডাক্তারের।
কিন্তু চিকিৎসাধীন থাকা এপ্লাস্টিক এনিমিয়া রোগে আক্রান্ত ডাক্তার মাহতাবের শারীরিক অবস্থার কোনো ভাবেই উন্নতি হচ্ছিল না।

 

Manual7 Ad Code

অবশেষে গত সোমবার (২০শে জানুয়ারি) কুয়েতের কেসিসিসি আল সাবাহ হাসপাতালে তরুণ ডাক্তার মাহতাব লিয়াকত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মাহতাব লিয়াকতের অকাল মৃত্যুতে কুয়েতের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

অন্যদিকে, শোকে বিহ্বল নিহত মাহতাবের কুয়েত প্রবাসী পিতা আমিনুল মুন্সি, শশুর মোহাম্মদ মুসা ও স্ত্রী জানান, কুয়েত বাংলাদেশ কমিনিউনিটির যারা মাহতাবকে সুস্থ করে তুলতে রক্ত দিয়েছেন, তাঁদের প্রতি মাহতাবের শোকাহত পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করছে।
নিহতের শোকাহত পরিবার জানান, বর্তমানে মাহতাবের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তাঁরা আরো জানান, বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আসরের নামাজের শেষে স্থানীয় সাবাহ হাসপাতাল প্রাঙ্গণে মাহতাবের প্রথম জানাজা শেষে ওই দিনই বাংলাদেশে নিহতের মরদেহ দেশে পাঠানো হবে

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code