হ্যাকিংয়ের কবলে ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: হ্যাকিংয়ের শিকার হয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর ইউটিউব ও টুইটার অ্যাকাউন্ট। ইউটিউব চ্যানেল হ্যাক করে সেখানে ধনকুবের ব্যবসায়ী ইলন মাস্কের ছবিযুক্ত ভিডিও প্রকাশ করা হয়েছে। আর টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি পোস্ট রিটুইট করা হয়েছে। ব্রিটিশ সেনাবাহিনী হ্যাকিংয়ের কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে বিষয়টি চরম গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সমাধান করা হয়েছে। উভয় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া গেছে বলেও জানানো হয়েছে। সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, ‘তদন্ত শেষ হওয়ার আগে এরবেশি কোনও মন্তব্য করা উচিত হবে না’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code