কুয়েতে বিশিষ্ট সংগঠক মোরশেদ আলমের মায়ের মৃত্যুতে শোক সভা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ জয় বাংলা সংস্কৃতিক ঐক্য জোট কুয়েত শাখা কর্তৃক আয়োজিত সংগঠনের সাধারণ সম্পাদক মোর্শেদ আলমের মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল।
কুয়েত সিটি রাজধানী হোটেলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সংগঠনের বিপ্লবী সভাপতি জনাব মাসুদ করিমের সভাপতিত্বে ও সহ-সভাপতি বেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার বিপ্লবী সভাপতি আতাউল গনি মামুন, সহ সভাপতি সেকান্দার আলী, সাধারণ সম্পাদক ফয়েজ কামাল যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেয়াজ নজরুল, সহ-সভাপতি রোকনুজ্জামান ফেরদৌস সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। আওয়ামী যুবলীগ কুয়েত’র যুগ্ন আহবায়ক তৌহিদুল আলম সহ যুবলীগের নেতৃবৃন্দ, জয় বাংলা সংস্কৃতি ঐক্য জোট কুয়েতের সকল নেতৃবৃন্দ ও আগত বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন ও বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বের উপস্থিতিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়,,
ইদ্রিস আলী সোহাগের কোরআন তেলাওয়াতের মাধ্যমে
সদ্য প্রয়াত মরহুমা সহ সকল কবরবাসীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন মোঃ টিপু।
পরে নৈশভোজের মাধ্যমে মাহফিল পরিসমাপ্তি হয়। আগত সকল অতিথিদের সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলকে সাফল্যমন্ডিত করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়,।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code