কৃষ্ণসাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম মার্কিন ডেস্ট্রয়ার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ  সামরিক মহড়ায় অংশ নিতে কৃষ্ণসাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি ডেস্ট্রয়ার পাঠানোর কথা ঘোষণা করেছে মার্কিন নৌবাহিনী।

আমেরিকার ষষ্ঠ নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ডেস্ট্রয়ার ইউএসএস পোর্টার ইউক্রেনের সঙ্গে ২১তম নৌমহড়ায় অংশ নিতে কৃষ্ণসাগর অভিমুখে যাত্রা করেছে। খবর ইউএসআইএনের।

Manual7 Ad Code

এই যৌথ মহড়ায় প্রায় দুই হাজার সেনা, ২৭টি যুদ্ধজাহাজ ও ১৯টি সামরিক বিমান অংশ নেবে। মহড়ায় আমেরিকা ও ইউক্রেন ছাড়াও বুলগেরিয়া, ফ্রান্স, জর্জিয়া, রোমানিয়া, স্পেন, তুরস্ক ও নরওয়ে অংশগ্রহণ করবে।

Manual5 Ad Code

মার্কিন ষষ্ঠ নৌবহরের বিবৃতিতে বলা হয়েছে, ২০২০ সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে কৃষ্ণসাগরে পঞ্চম মার্কিন রণতরী পাঠানো হচ্ছে। রাশিয়ার মোকাবিলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি মার্কিন নৌবাহিনীর সমর্থনের নিদর্শন হিসেবে মাঝেমধ্যে রুশ সীমান্তের কাছে অবস্থিত কৃষ্ণসাগরে রণতারী পাঠায় আমেরিকা।

Manual6 Ad Code

কৃষ্ণসাগরে অব্যাহতভাবে ন্যাটো জোটের নৌ উপস্থিতি রয়েছে এবং এই জোট প্রতিবছর ইউক্রেন ও জর্জিয়া উপকূলে নৌমহড়া চালায়। এই মহড়ায় শত্রু দেশ হিসেবে রাশিয়াকে চিহ্নিত করা হয়।

Manual4 Ad Code

এদিকে কৃষ্ণসাগরে ঢুকার পর থেকে মার্কিন রণতরীটিকে নজরদারির মধ্যে রেখেছে রাশিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code