কোকোর কবর জিয়ারত করলেন শামিলা ও জোবাইদা

লেখক: Nopur
প্রকাশ: ১১ মাস আগে

Manual5 Ad Code

রাজনীতি ডেস্ক:

Manual6 Ad Code

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন তাঁর স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শনিবার (১০ মে) রাজধানীর বনানী কবরস্থানে কোকোর কবরস্থানে যান তাঁরা।

সেখানে পবিত্র কোরআন তিলাওয়াত ও মোনাজাত করেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ইন্তেকাল করেন আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।

Manual4 Ad Code

ডেস্ক: আর

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code