ক্যাপিটল হিলে হামলা: আবার ক্ষমতায় এলে জড়িতদের ক্ষমা করবেন ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন। ট্রাম্প বলেছেন, নির্বাচনে জয়ী হয়ে তিনি ক্ষমতায় এলে ক্যাপিটল হিলে দাঙ্গায় জড়িতদের ক্ষমা করার বিষয়টি বিবেচনা করবেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

Manual7 Ad Code

গত বছরের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকরা হামলা চালিয়েছিল। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ঐ হামলার তদন্ত করছে। জানুয়ারি ৬ কমিটি ট্রাম্পের ঘনিষ্ঠদের তলব করছে। এমনটি ট্রাম্পের মেয়ে ইভাংকা ট্রাম্পকে তলব করা হয়েছে সাক্ষ্য দেওয়ার জন্য। শনিবার টেক্সাসে ডোনাল্ড ট্রাম্প এক সমাবেশে যোগ দেন যেখানে মূলত ট্রাম্প তার পক্ষে প্রচারণা চালান। তিনি দাবি করেন, দাঙ্গাকারীদের প্রতি অবিচার করা হচ্ছে।

Manual8 Ad Code

ট্রাম্প বলেন, প্রতিদ্বন্দ্বিতা করি এবং জিতে আসি তাহলে আমি তাদের প্রতি সঠিক বিচার করবো। তাদের বিচারকাজ যাতে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় সেই চেষ্টা করবো। ক্ষমা করার প্রয়োজন হলে তাও করব।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code