ক্লুজনারের পর চাকরি ছাড়লেন শন টেইটও

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
স্পোর্টস ডেস্কঃ ল্যান্স ক্লুজনারের পর এবার আফগানিস্তান ক্রিকেটের চাকরি ছাড়লেন সাবেক অসি তারকা পেসার শন টেইট।

আফগানিস্তান দলের পেস বোলিং পরামর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন এই অসি গতিতারকা।

দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়ে বুধবার এক টুইটে টেইট লিখেছেন, ‘আফগানিস্তান দলের সঙ্গে বিশেষ করে তরুণ পেসারদের নিয়ে কাজ করা খুবই উপভোগ করেছি আমি। আমার মনে হয় তাদের দারুণ ভবিষ্যত রয়েছে। ল্যান্স ক্লুজনারের মতো ব্যক্তিত্বের সঙ্গে কাজ করতে পারা দারুণ অভিজ্ঞতা ছিল।’

Manual6 Ad Code

টেইটের এই সিদ্ধান্তের একদিন আগে হেড কোচের চাকরি ছাড়েন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ক্লুজনার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তার চুক্তির মেয়াদ। সেই মেয়াদ শেষ করেই আফগানিস্তান ছাড়বেন ক্লুজনার।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code