ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব নাইজার জান্তার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তিন বছরের মধ্যে ক্ষমতা স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন নাইজারের অভ্যুত্থান নেতা আবদুরাহমানে চিয়ানি। পশ্চিম আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠক করার তিনি এ কথা বলেছেন। দেশটিতে যে কোনও আক্রমণে জড়িতদের সঙ্গে কাজ করবেন না বলেও সতর্ক করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
শনিবার গভীর রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে জেনারেল আবদুরাহমানে চিয়ানি বলেছেন, ক্ষমতাসীন সামরিক কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে ৩০ দিনের মধ্যে এই পদক্ষেপের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তিনি এর বেশি কিছু বলেননি।

Manual7 Ad Code

নাইজেরিয়ার রাজধানী নিয়ামিতে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস)-এর প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠকের পর তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না এবং সংলাপের জন্য উন্মুক্ত আছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code