ক্ষোভ ঝাড়লেন ট্রাম্প

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: নতুন করে অভিযুক্ত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে হাজিরা দিতে হবে ট্রাম্পকে। তার শুনানিকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেয়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত হওয়ার পর উত্তরসূরি জো বাইডেনের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

Manual5 Ad Code

স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পকে অভিযুক্ত করা হয়। এ নিয়ে চার মাসের মধ্যে তৃতীয়বার ফৌজদারি অপরাধে অভিযুক্ত হন ফের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা সাবেক রাষ্ট্রপ্রধান।

Manual7 Ad Code

৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়, ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে স্বীকৃতি দিতে কংগ্রেসকে বাধার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রকে প্রতারক হিসেবে দেখানোর ষড়যন্ত্র করেছেন ট্রাম্প। একই সঙ্গে ভোটারদের স্বচ্ছ নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তিনি।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code