খাগড়াছড়িগামী মানুষ ঠেকাতে মানিকছড়ি প্রশাসন কঠোর অবস্থানে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

মানিকছড়ি (খাগড়াছড়ি) ঃ
চট্টগ্রামে গামের্ন্টস বন্ধ ঘোষণা করেছে মালিকরা। তবে অনেক গামের্ন্টস মালিক শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। অন্যদিকে ভাড়া বাসার মালিকরা ঘরের চাবি রেখে শ্রমিকদের তাড়িয়ে দিচ্ছে! ফলে উভয় সংকটে পড়ে যার যার পিতৃভূমিতে ফিরতে শতশত মাইল রাস্তা পায়ে হেঁটে খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি’র নয়াবাজার চেকপোস্টে এসে ভীড় করছে ক্ষুর্ধাত নার-নারীরা। গত ৩ দিন ধরে স্থানীয় প্রশাসন এসব মানুষের প্রবেশ ঠেকাতে হিমশিম খেতে হচ্ছে। আজ(১৬ এপ্রিল) কাউকেই প্রবেশ করতে দেয়নি পুলিশ ও সেনাবাহিনী।
পুলিশ ও প্রশাসন সুত্রে জানা গেছে, দেশ করোনা’র প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার অফিস-আদালত,স্কুল-কলেজ, মাদরাসাসহ জনপদে লোকজন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে গত ২৬ মার্চ থেকে। পরে সরকারের এই সিদ্ধান্ত মেনে গামের্ন্টস শিল্পও বন্ধ রেখেছে মালিকরা। কিন্তু এখনো পর্যন্ত চট্টগ্রামের (সকল) গামের্ন্টস মালিকরা শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি। অন্যদিকে ভাড়া বাসার মালিকরা শ্রমিকদেরকে ভাড়া পরিশোধ করতে বাধ্য করছে। আবার কেউ কেউ ঘরের চাবি রেখে তাড়িয়ে দিচ্ছে! আবর অনেকে বৈশাখের আনন্দ উপভোগ করতে বাড়িতে আসতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে খাগড়াছড়ি প্রবেশের দুঃস্বপ্ন নিয়ে গত ১৩ এপ্রিল থেকে ভীড় জমাচ্ছে জেলার প্রবেশদ্বার মানিকছড়ির নয়াবাজার বাজারস্থ চেকপোস্টে। যার ফলে মানিকছড়ি প্রশাসন পুলিশ সেনাবাহিনী দিয়েও এসব লোকজনের গণজোয়ার ঠেকাতে গত দু’ দিন ব্যর্থ হলেও আজ ১৬ এপ্রিল জেলা প্রশাসকের কঠোর নির্দেশে সকাল থেকে কঠোর অবস্থানে মানিকছড়ি প্রশাসন। ফলে আজও শত শত নার-নারীরা জেলায় প্রবেশ করতে ভীড় জমালেও কাউকেই জেলায় প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত (দুপুর সাড়ে ১২টা) জেলার প্রবেশদ্বাওের উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ আমির হোসেন ও সেনা কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ক্যাপশন ঃ- ছকি(১) ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ির প্রবেশদ্বার মানিকছড়ি উপজেলা নয়াবাজার চেকপোস্টে জমায়েত লোকজনকে যার যার কর্মস্থলে ফিরে যেতে মাইকিং করছেন ইউএনও তামান্না মাহমুদ। ছবি(২) চট্টগ্রামে থেকে খাগড়াছড়িগামী গামের্ন্টস ¤্রমিকদের ভীড়ের একাংশ। ছবিটি সকাল সাড়ে ৯টায় তোলাÑনয়া দিগন্ত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code