খালেদা জিয়াকে কারামুক্ত করেই নির্বাচন করবে বিএনপি!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট :: দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারামুক্ত করেই আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বিএনপি।বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

Manual5 Ad Code

এর আগে নির্বাচন কমিশন সচিব (ইসি) হেলালুদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেন আলালের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধিদল।আলাল বলেন, আমরা শেষপর্যন্ত আশাবাদী- খালেদা জিয়াকে কারামুক্ত করেই আমরা নির্বাচনে অংশগ্রহণ করব।

Manual6 Ad Code

তিনি বলেন, রিটার্নিং কর্মকর্তারা যাদের প্রার্থিতা প্রাথমিক পর্যায়ে বাতিল করেছেন, সেগুলোর বিরুদ্ধে আপিল চলছে। এ কর্মকাণ্ড আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত বিস্তৃত করা হয়েছে। আমরা বলেছি, এটা ৮ তারিখ পর্যন্ত না নিয়ে ৬ ও ৭ তারিখের মধ্যে শেষ করা যায় কিনা।

আলাল বলেন, কারণ ৯ ডিসেম্বর হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ৮ তারিখ ৫টা পর্যন্ত যদি আপিলই চলতে থাকে, তাহলে তা প্রার্থীদের প্রস্তুতির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।

Manual3 Ad Code

গ্রেফতার ও হয়রানি বাণিজ্য চলছে মন্তব্য করে তিনি বলেন, বাম্পার ফলন যেভাবে হয়, সেভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও গ্রেফতারের বাম্পার ফলন শুরু করা হয়েছে। মঙ্গলবারও একজন নারী কমিশনারসহ কয়েকজন প্রার্থীকে গ্রেফতার করা হয়েছে। একই দিন কোম্পানীগঞ্জে মওদুদ আহমদের গাড়িতে সশস্ত্র হামলা করা হয়েছে। আমরা এটি ইসিকে জানিয়েছি। একই সঙ্গে গ্রেফতার বাণিজ্য বন্ধে নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছি।

নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা আলাল বলেন, আমরা নির্বাচন কমিশনের প্রতি যদি আস্থাশীল থাকতাম, তাহলে তো সরকারের প্রতিনিধিদের মতো এক মাস পরে একদিন আসতাম। আমাদের তো প্রতিদিনই আসতে হচ্ছে।

ধানের শীষ নিয়ে লড়বে যে ১১ দল
জাতীয় ঐক্যের শীর্ষনেতা ড. কামাল হোসেনের দল গণফোরাম, আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ও কাদের সিদ্দিকীর বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগকে ধানের শীষ প্রতীক দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বিএনপি।বুধবার বিকালে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিএনপি।

এর আগে ১১ নভেম্বর ৮টি দল এই প্রতীকে নির্বাচন করবে বলে কমিশনকে জানিয়েছিল বিএনপি। ফলে এখন পর্যন্ত ১১টি দল ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।এদিন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের নেতৃত্বে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠি ইসিতে পৌঁছে দেওয়া হয়।

Manual6 Ad Code

চিঠিতে ইসিকে উদ্দেশ করে লেখা হয়, গত ১১ নভেম্বর দেওয়া চিঠিতে মোট ৮টি দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে আপনাদের জানানো হয়েছিল। তবে ইতিমধ্যে আরও তিনটি দল এই ৮ দলের সঙ্গে যৌথভাবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে, বিষয়টি আপনাদের (ইসি) অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

চিঠিতে দলীয় নিবন্ধন নম্বরসহ এই ১১টি দলের তালিকা উল্লেখ করা হয়। তালিকায় বিএনপির পরপরই যথাক্রমে গণফোরাম, জেএসডি ও বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের নাম উল্লেখ করা হয়।

এই চার দলের পর যথাক্রমে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ জাতীয় পার্টি- বিজেপি, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপা, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর নাম উল্লেখ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code