নিউইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারের প্রতি হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউিনিটি নের্তৃবৃন্দের সমর্থন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে ডিস্ট্রিক্ট ১৮ থেকে বাংলাদেশি আমেরিকান প্রার্থী মোহাম্মদ এন মজুমদারের প্রতি সমর্থন জানিয়েছেন হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউিনিটি নের্তৃবৃন্দ। গত ৩১ অক্টোবর শনিবার বিকেলে ব্রঙ্কসের হোয়াইট প্লেইনস রোডের ট্রাফিক ড্রাইভিং স্কুল হলে অনুষ্ঠিত এক সভায় এ সমর্থন জানান হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual6 Ad Code

হিসপানিক লিডার ইনগ্রিড অরটেগারের পরিচালনায় এবং কারমেন মোরালেসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সিটি কাউন্সিলের নির্বাচনে সম্ভাব্য প্রার্থী মোহাম্মদ এন মজুমদার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আফ্রিকান আমেরিকান কমিউনিটি এক্টিভিস্ট জুলি আহানা, বেভারলি মরগান প্রমুখ।

Manual6 Ad Code

সভায় বক্তাগণ তাদের কমিউনিটির অধিকার রক্ষা সহ বিভিন্ন দাবি আদায়ে আসন্ন সিটি কাউন্সিল নির্বাচনে মোহাম্মদ এন মজুমদারকে জয়যুক্ত করার আহ্বান জানান।
এ সময় মোহাম্মদ এন মজুমদার তাকে সমর্থন দেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচনে তিনি হিসপানিক এবং আফ্রিকান আমেরিকান কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন।

Manual5 Ad Code

উল্লেখ্য, ২০২১ সালের ২২ জুন মঙ্গলবার নিউইয়র্ক সিটি কাউন্সিলের ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code